শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুবিসাসের নেতৃত্বে মাহি ও আকাশ

আবু শামা, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস’র) ৮ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এ  সভাপতি হয়েছে ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী  মহিউদ্দিন মাহি (সমকাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)  এবং সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আহমেদ ইউসুফ আকাশ (ভোরের কাগজ প্রতিনিধি)

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নির্বাচনের ভোটগ্রহণ চলে । ভোট গননা শেষে বিকাল  সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী কামাল উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি মীর শাহাদাত হোসেন (দৈনিক আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস (দৈনিক ইত্তেফাক), অর্থ সম্পাদক ইকবাল মনোয়ার (যায়যায়দিন), দপ্তর সম্পাদক জুবায়ের রহমান (মানবকণ্ঠ), তথ্য ও পাঠাগার সম্পাদক সাঈদ হাসান (কুমিল্লার কাগজ/একুশেটিভি অনলাইন), কার্যনির্বাহী মোহাম্মদ শাহীন আলম (জাগোনিউজ টুয়েন্টিফোর) এবং হাবিবুর রহমান (দৈনিক বাংলাদেশের আলো/বায়ান্নটিভি) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নতুন এ কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৮ম কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ