
শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে নগরীর পুলিশ লাইন মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা জজকোটের পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, নৌ কমান্ডার শফিকুর রহমান, মোবারক হোসেনসহ অন্যরা।
জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ২৪৬ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
সাংসদ বাহার বলেন, আগে মুক্তিযোদ্ধাদের সম্মান করা হতো না। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান করছে। তাদের বিভিন্ন সুযোগ সুবিদা দেওয়া হচ্ছে। আগামী প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্মান করবে।











