বৃহস্পতিবার, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ফোমের গোডাউনের আগুন আবাসিক ভবনে

শাহ ইমরান, কুমিল্লা : কুমিল্লা নগরীর কান্দিপাড় এলাকায় ফোমের গোডাউন থেকে পাশাপাশি ২টি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় জিলা স্কুল বিপরীতে চৌধুরী ভবনে এই ঘটনা ঘটে। পাশাপাশি পরে ২টি ভবনে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ইপিজেড ফায়ার সার্ভিস ও সদর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা জানায়, সকাল ১২টায় চৌধুরী ভিলার নিচ তলায় ফোমের গোডাউনে আগুন লাগে। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ইব্রাহীম ভবনসহ আরও একটি ভবনে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নেভায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আবাসিক ভবনে অবৈধভাবে ফোমের গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে ফোমের গোডাউন থেকে আগুন লেগেছে। তবে গোডাউন কিভাবে আগুনে লেগেছে তা অনুসন্ধান করে বের করা হবে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি। তবে ভেতরে কোনো মানুষ আটকে নেই।’

কুমিল্লা সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর হাবিবুর আলামিন সাদি বলেন, স্থানীয়রা, ফায়ারসার্ভিস ও পুলিশ দ্রুততম সময়ে উদ্ধার কাজ করায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আবাসিক ভবনের নিচে এভাবে গোডাউন করা সম্পূর্ণ বেআইনি। যারা এখানে গোডাউন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই আগুনে মোট তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভবনগুলো মানুষ বসবাসের উপযোগী কিনা তা খতিয়ে দেখা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ