বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের ফাঁসি

শাহ ইমরান, জেলা প্রতিনিধি,কুমিল্লা 

 কুমিল্লার সদর দক্ষিণে দুই নাবালক সৎ ভাইকে হত্যার দায়ে আরেক এক সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত।

সোমবার (২৭ মার্চ) এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রাজজ ৫ নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।

দন্তপ্রাপ্ত আসামি আল শফিকুল ইসলাম প্রকাশ ছোটন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম প্রকাশ এর ছেলে।

 ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি মো: আল সফিউল ইসলাম প্রকাশে ছোটন দুই সৎ ভাই মেহেদী হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনি (৬) কে গলাটিপে ও বালিশ চাপা দিয়া হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত দুই শিশুর মা রেখা বেগম বাদী হয়ে সৎ ছেলে মো: আল শফিউল ইসলাম প্রকাশে ছোটন (২৩) কে আসামি করে ওই দিন কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।

২০১৬ সালের ১ মার্চ থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করলে আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। এই মামলার ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে ও আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ