
শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এই র্যালিটি নগরীর কান্দিরপাড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয় র্যালিতে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।বিজয় র্যালিটিতে প্রায় দশ হাজার লোক অংশ গ্রহন করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন সদর সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানসহ আরো অনেকে।











