
শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ৫ দিন দিন ব্যাপি (২২ থেকে ২৬ ডিসেম্বর) মেলাটি উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন কুমিল্লা সিটি র্কপোরেশন মেয়র আরফানুল হক রিফাত। উপস্থিত ছিলেন রোটারী ক্লাব কুমিল্লার সাবেক গর্ভনর, মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলনাশি মোহসেন, অধ্যাপক ফারহানা হক শিল্পি, বার্ডের নারী উন্নয়ন প্রকল্পের পি. ডি. নাছিমা আক্তার, জেলা কালচারাল অফিসার আয়াজ মাহামুদ। রঙ ঘরের পরিচালক মিনার সুলতানা টুম্পার আয়োজনে এবং কুমিল্লা র্গালস মার্কেটের এডমিন রেজোয়ানা হেসেন ভাবনার সহযোগীতায় মেলাটি ৫ দিন ব্যাপী প্রতিদিন সকাল ১০টা থকে রাত ৯টা পর্যন্ত চলবে।
মেলায় শীতকালীন পিঠা,খাদি কাপড়,বুটিকস,বাটিক,সোপিস, অলংকার সহ বিভিন্ন পন্যের ৪০টি স্টল রয়েছে।
বাবুই সুখ এর পরিচালক তাসলিমা সুলতানা পপি জানান, বৃহস্পতিবার প্রথম দিন উদ্বোধন এর পর থেকে আমরা ক্রেতাদের থেকে ভাল সাড়া পাচ্ছি। নগরীর প্রাণকেন্দ্র কুমিল্লা শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে মেলাটি হওয়ার কারণে ক্রেতাদের আগমণ আশাতীত ভালো। আমরা আশা করছি আগামী চার দিন আমরা ক্রেতাদের ভীড় আরও বাড়বে।











