মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে সেনা প্রধান

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে ৭ম পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

সেনাবাহিনী প্রধান ক্যাডেট কলেজ প্রাঙ্গনে পৌঁছালে প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটদের নিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাঁকে অভিবাদন জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন। এছাড়া দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি তাঁর বক্তব্যে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, ক্যাডেট কলেজের উন্নয়নে জাতির পিতার অবদান অনস্বীকার্য। এছাড়া দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এরপর ক্যাডেটদের জন্য নবনির্মিত হাউসসমূহের শুভ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সাথে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি; বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রগণ; ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ; কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ; শিক্ষকগণ; গণমাধ্যম ব্যক্তিবর্গ; শিক্ষার্থী ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *