
শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি
রবিবার (১২ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন পূর্ববাগিচাগাও এ একটি মেসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ভারতীয় Tapentadol tablets ২,০০০ পিস ও মাদক বিক্রির বাংলাদেশী বিভিন্ন মানের মুদ্রা ১,১০,০০০/- টাকা সহ দুজন মাদক ব্যবসায়ী আটক।
গ্রেফতারকৃত আসামীর তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় মূল পাইকারি মাদক ব্যবসায়ী বাদশা মিয়ার বাজারে উপস্থিত কাজী মেডিসিন কর্নারে অভিযান পরিচালনা করে আরো ৫০০ পিস Tapentadol Tablets উদ্ধার হয়।
আটক দুইজন হলেন, ১) অন্তর ভূইয়া (২০), পিতা: আ: আজিজ ভূইয়া, সাং- কোরবানপুর, থানা: বাঙ্গুরা বাজার, জেলা: কুমিল্লা,, ২/ মাহমুদুল হাসান(২২), পিতা: কাজী আনোয়াে হোসেন, সাং- নয়াকামতা, থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা কে আটক করাকে আটক হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধ মাদকদ্রব্য Tapentadol tablets এনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। আজ অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।











