
শাহ ইমরান: মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ছাত্র সংসদ কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত ৪টি দাবিতে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।
সোমবার ( ১৩/০৩/২০২৩) সকাল ১১টায় “কুমিল্লা প্রেসক্লাব” প্রাঙ্গণে কুমিল্লা মেডিকেল এ্যাসিসটেন্ট শিক্ষার্থীদের সদ্য প্রণীত অসংগতিপূর্ণ কোর্স কারিকুলামের প্রতিবাদ, সংশোধন এবং শুন্য পদে নিয়োগ এর দাবীতে ম্যাটস্ ছাত্র সংসদ কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত মানব বন্ধনে ছাএদের দাবি প্রকাশ করেন।
মানববন্ধনে মূল বক্তব্যে পেশাজীবি সংগঠন বিডিএমএ কুমিল্লা জেলা সভাপতি -ডাঃ আবুল কালাম আজাদ বলেন,
আপনারা অবগত আছেন যে, ১৯৭৬ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভুক্ত, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল(ম্যাটস্ ) এর মাধ্যমে ‘ডিএমএফ’ ডিপ্লোমা চিকিৎসকতা পেশা কোর্স টি প্রথম যাত্রা শুরু করে। বর্তমানে এদেশে ১৭ টি সরকারি ম্যাটস্ ও প্রায় ২০০টি বেসরকারি ম্যাটস্ ডিপ্লোমা চিকিৎসকের ‘ডিএমএফ’ কোর্স টি পরিচালনা করে আসছে। এখানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধ লাখ । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী প্রায় ১২ হাজার ডিপ্লোমা চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার’ পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন। সম্প্রতি লক্ষণীয় যে, ম্যাটস কোর্স কারিকুলাম যুগোপযোগী করণের নামে মানহীন কারিকুলামে রূপান্তরিত করা হয়েছে,যেখানে ইন্টার্নশিপ সহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয় সমূহ বাতিল করা হয়েছে। যা আমাদের জাতীয় জীবনে দক্ষ জনবল হিসেবে
গড়ে উঠা থেকে বঞ্চিত করবে। যেহেতু পাশকৃত ডিএমএফ পেশাদারগণ চিকিৎসা সেবার মতো অতিসংবেদনশীল কার্যক্রমের সাথে জড়িত ৷ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম বাস্তবায়িত হলে তা হবে জনগনের চিকিৎসা সেবার ক্ষেত্রে হুমকি সরূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সেন্টার ফর মেডিকেল এডুকেশন এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে সদ্য প্রণীত অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনের জন্য আবেদন জানিয়েও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।
তিনি আরও বলেন,শিক্ষার্থীদের বহিঃবিশ্বে শিক্ষা অর্জন এবং কর্মসংস্থানের কোন সুযোগ নেই । এছাড়া এই সনদ পত্র শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত না হওয়ায় আমাদের দেশে অন্যান্য ডিপ্লোমাদের মতো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আমাদের কোন ধরনের শিক্ষাগ্রহনের ব্যাবস্থা নেই । এমতবস্থায় সময়ের সাথে আমাদের দাবী ডিপ্লোমা চিকিৎসা শিক্ষা পরিচালনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপশি শিক্ষা মন্ত্রণালযের স্বতন্ত্র চিকিৎসা শিক্ষা বোর্ড গঠন করে ডিপ্লোমা চিকিৎসার মানকে দেশ ও আন্তর্জাতিক গ্রহন যোগ্য করে তোলার জন্য মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামের স্বতন্ত্র বোর্ড গঠন করার জন্য দাবি জানিয়ে আসছি ।
উপরিউক্ত বিষয়াদীসহ ম্যাটস শিক্ষার্থীদের প্রাণের দাবী:
০১. অনতিবিলম্বে ভর্তি যোগ্যতা ও কোর্স কারিকুলাম সংশোধন।
০২, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।
০৩. বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে স্বতন্ত্র বোর্ড গঠন ।
০৪. শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃজন
মানববন্ধনে উপস্থিত ছিলেন, পেশাজীবি সংগঠন বিডিএমএ কুমিল্লা জেলা সভাপতি -ডাঃ আবুল কালাম আজাদ,মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল(ম্যাটস্) ছাত্র সংসদ কেন্দ্রীয় সমন্বয়ক- মোঃ হাসিবুল ইসলাম, সমন্বয়ক -আবুল ফয়েজ, প্রত্যুষ চক্রবর্তী, মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল(ম্যাটস্) ছাত্র সংসদ কুমিল্লা জেলা শাখার আহ্বান, শাওন চন্দ্র শীল,যুগ্ম আহ্বায়ক – নাজমুল হাসান, সম্রাট আলী,সদস্য সচিব – মেহেদী হাসান প্রমুখ।











