শুক্রবার, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় পুলিশ সুপার নবাগত দুইজন অফিসার ইনচার্জ’কে বরণ করলেন”

জিয়াউল হক (খোকন), নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার নবাগত দুইজন অফিসার ইনচার্জকে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন মোঃ খাইরুল আলম,পুলিশ সুপার, কুষ্টিয়া।

নবাগত দুই জন অফিসার ইনচার্জ হলেন মোঃ শাহাদৎ হোসেন, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা এবং মোস্তফা হাবিবুল্লাহ, অফিসার ইনচার্জ, খোকসা থানা। এসময় পুলিশ সুপার অফিসার ইনচার্জদ্বয়কে থানায় আগত সাধারণ মানুষের সহযোগিতা, অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ ও জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

পুলিশ সুপার আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, মামলা তদন্ত, আসামি গ্রেফতার, গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক তথ্য সংগ্রহ এবং কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়া, নারী ও শিশু নির্যাতন রোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করাসহ বিধি মোতাবেক পুলিশ সদস্যদের প্রাপ্য ছুটি নিশ্চিত করতে নবাগত অফিসার ইনচার্জদ্বয়ের প্রতি আহবান জানান।

পরবর্তীতে নবাগত অফিসার ইনচার্জদ্বয় পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ