বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ভারত সুন্দরী কুল চাষে লাভবান চাষি

জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদক: ভারত সুন্দরী কুল চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন, কুষ্টিয়া মিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মো. রায়হান নামে এক তরুণ চাষী মো. রায়হান (৪৭) কুষ্টিয়া মিরপুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন শিমুলিয়া গ্রামে মাঠে তিন বিঘা জমি তে উন্নত জাতের এই কুলের চাষাবাদ আবাদ করছেন।

জানা গেছে, কুষ্টিয়া মিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে রায়হান দুই থেকে আড়াই বছর মালএশিয়া ছিলেন অনেক পরিশ্রমের কাজ করতেন তিনি সিদ্ধান্ত নেন এত কষ্ট করা আমার পক্ষে অসম্ভব তারপর দেশে ফিরে আসেন, তিনি ভাবতে থাকেন কি চাষ করলে লাভবান হওয়া যাবে, ইউটিউব দেখে জানতে পারেন ভারত সুন্দরী কুল চাষ করে লাভবান হওয়া যাবে।
৫০ হাজার টাকা খরচ করে চারা নিয়ে প্রাথমিকভাবে তিন বিঘা জমিতে কুল চারা লাগান অল্প সময়ে চারা গুলো বেড়ে ওঠে তিন মাসের মধ্যেই ফুল ও কুল ধরা শুরু করে, এখন প্রতিদিন দুই থেকে তিন মণ করে কুল বেপারীরা তুলে কুষ্টিয়া আরোতে বিক্রয় করছেন, এরই মধ্যে তিনি প্রায় তিন লক্ষ টাকার কোল বিক্রয় করেছেন, আরো দুই থেকে তিন লক্ষ টাকার কুল বিক্রয় হবে বলে আশা করছেন, কুল গাছের উপরে নেট জাল টানিয়ে দিয়েছেন যাতে পাখিরা কুল নষ্ট করতে না পারে অপরদিকে গাছের কলম করতে শুরু করেছেন তারা প্রস্তুত করছেন, সুস্বাদু মিষ্টি এই কুল গাছে, কোন কাঁটা নেই, সহজেই পরিচর্যা ও কুলতলা যাচ্ছে।

আর দুই মাস পরেই কুল তোলা শেষ হলে গাছের ডাল কেটে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে গাছের চারাও কমিয়ে দেওয়া হবে। জমিতে এখন ৯ শতাধিক গাছ রয়েছে। আগামী বছরে অর্ধেক গাছ থেকে আরও বেশি কুল ধরবে বলে আশা করছেন তিনি। তিন বিঘা জমিতে পরিচর্যার জন্য রক্ষণাবেক্ষণ, কুল তোলা, চারা কলম করার জন্য ৪-৫ জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। কুলের চারা লাগানোর আগে জমিতে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার দিয়েছিলেন তিনি। আর কোনো সার দিতে হয়নি তাকে। সব খরচ বাদ দিয়ে তিনি ২ লাখ টাকা লাভ করবেন। পাশাপাশি চারা তৈরি করে বিক্রিও করবেন। কুলচাষি রায়হান গণমাধ্যমকে জানান, বিকল্প হিসেবে উন্নত জাতের ভারত সুন্দরী কুল চাষ করে লাভের মুখ দেখছি। আমার বাবার এক ইঞ্চি জমি পতিত থাকবে না। প্রতিটি জমিই চাষের আওতায় আনা হবে।

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, যে ফসল চাষ করে চাষিরা লাভবান হবেন সেই ফসলই আবাদ করবে। আর এসব ফসলের উপর পরামর্শ দেওয়া হচ্ছে। এজন্য মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছেন। তবে সামাদের মতো অন্য তরুণ ও যুবকরা এরকম উন্নত জাতের কুল চাষ করে স্বাবলম্বী হতে পারেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ