শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচনে ভোট

আলমগীর হোসেন, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির ৪৫৯ নেতার মধ্যে ৪৫০ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে ওই ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচন করেন।

নির্বাচনে মাস্টার কেএম খলিলুর রহমান ৩০৫ ভোট পেয়ে সভাপতি, গাজী কামরুল ইসলাম ৩২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও আসাদুজ্জামান আসাদ ২৯৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক রেজাউল ইসলাম, হুমায়ূন কবির সুমন।

পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, যুবদল নেতা আব্দুল গফুর, থানা কৃষকদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম আজিজ, যুবদল নেতা তরিকুল ইসলাম প্রমুখ।

গণতান্ত্রিক পন্হায় অনুষ্ঠিত এ নির্বাচনে প্রার্থীরা হলেন সভাপতি পদে আব্দুস সালাম ও মাস্টার কেএম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক পদে জামশেদ হোসেন আনু ও গাজী কামরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ ও আসাদুজ্জামান আসাদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ