শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কেশবপুরে শহীদদের জন্য দোয়া মাহফিল

আলমগীর হোসেন, কেশবপুর (যশোর): বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ তৌহিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে যশোরের কেশবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে থানা বিএনপি কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি উপজেলার ভালুকঘর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ছিলেন।

থানা, পৌর ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন, থানা ছাত্রদল নেতা অহিদুর রহমান অন্তু, মাসুদ রানা, মাসুম বিল্লাহ, আরিফুজ্জামান রনি, পৌর ছাত্রদল নেতা মেহেদী হাসান সুমন, ইকরামুল, সজীব হোসেন, শরিফুল ইসলাম, মুরাদ হোসেন, কলেজ ছাত্রদল নেতা কামরুজ্জামান, মামুন হোসেন প্রমুখ।

এ সময় থানা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ