শনিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দুর্নীতি বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ পালিত হয়েছে।

শুক্রবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবজাচ্দুছ র্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সো”চার হতে হবে।

আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়। শিক্ষার্থী, রোভার সদস্যসহ বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহনে শোভাযাত্রা বের করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ