বৃহস্পতিবার, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

খানসামায় কালী ও শিব প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে দূর্বৃত্তরা

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার একটি পূজামণ্ডপ থেকে কালী ও শিব প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার দিবাগত রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বলরাম বাজার মণ্ডপে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, কালী পূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য ইতিপূর্বে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু তারা সেটি উপেক্ষা করে প্রতিমা রাখে।

ওই মন্দির কমিটির সদস্য সনজিত কুমার রায় বলেন, ‘টিনশেড মণ্ডপটির সামনের দরজা খোলা। শুক্রবার সকালে স্থানীয়রা ও পূজারীরা প্রতিমার মাথা দেখতে না পেয়ে আমাকে জানান। আমি মণ্ডপে এসে ঘটনা দেখে সংশ্লিষ্টদের খবর দেই।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আসলাম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও রাশিদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) তাওহীদ ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তবে এই ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলার প্রস্তুতি চলছে।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ