মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার কবর জিয়ারত করে দক্ষিণ কোরিয়া বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

যায়যায়কাল প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছেন দক্ষিণ কোরিয়া, সুইডেন ও জার্মানি বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। এ সময় মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কর্মসূচি পালন এবং আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কোরিয়া বিএনপির নেতাকর্মীরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম জামান সজলের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম ভূঁইয়া আপন, আবু হানিফ তালুকদারসহ কোরিয়াপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এম এন ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের একান্ত সহকারি ও যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু, সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু।

অন্যান্যদের মধ্যে ছিলেন সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহিদ জামান, জার্মান বিএনপি নেতা মঈন উদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন সম্পাদক ফাতেমা খানম, সাকসেস স্টাডির সিইও ইব্রাহিম খান এবং কোরিয়া ভিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *