সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

খুলনায় আদালতের নির্দেশে তিন মাস পর মুক্তি পেল : দুটি” ভেড়া”

জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদন: খুলনা সদর থানায় তিন মাস থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পেয়েছে দুটি ভেড়া। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে খুলনা মহানগর হাকিম তরিকুল ইসলামের উপস্থিতিতে ভেড়া দুটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জানা গেছে, গত ১৮ আগস্ট খুলনা মহানগরীর মহেশ্বরপাশা এলাকার খামার থেকে চারটি ছাগল ও দুটি ভেড়া চুরি হয়ে যায়। ২১ আগস্ট ভেড়া দুটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

চুরির ঘটনায় একজনকে আটক করা হয়। বিষয়টি জানতে পেরে আদালতে ভেড়া ফেরত পেতে আবেদন করেন শাহীন শেখ। কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করেন। গত তিন মাস অসংখ্যবার আবেদন করেও ভেড়া ফেরত পাননি তিনি।

এদিকে ভেড়া চুরির ঘটনায় জামিন পেয়ে মুক্ত হয়ে যায় চোর। কিন্তু ভেড়া থেকে যায় সদর থানা পুলিশের হেফাজতে। থানায় থাকলেও প্রতিদিন ১১ কিলোমিটার পথ দূরে গিয়ে ভেড়ার দেখাশোনা করতে হতো শাহীনকে। এ নিয়ে অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটিয়েছেন তিনি। থানার মধ্যেই ভেড়ার বা’চ্চা প্রসব হয়ে মরে পড়ে ছিল।

সম্প্রতি খুলনার মহানগর দায়রা জজ আদালত থেকে বুধবার ভেড়া ফেরতের আবেদনের শুনানির দিন ধার্য করা হয়। বুধবার মহানগর দায়রা আদালত আবেদনটি গ্রহণ করে ভেড়া দুটি ফেরত দিতে নিম্ন আদালতকে নির্দেশ দেন। পরে খুলনা মহানগর হাকিম ভেড়া দুটি মালিককে বুঝিয়ে দেন।

ভেড়ার মালিক শাহীন শেখ বলেন, অনেকের কাছে গিয়েছি, আদালতে এসেছি কেউ ভেড়া দুটি ফেরত দিতে পারেনি। থানায় থাকতে থাকতে ভেড়ার একটি বা’চ্চা হয়ে থানাতেই মারা গেছে। অবশেষে আজ ফেরত পেলাম।

শাহীনের আইনজীবী মনিরুল ইসলাম পান্না বলেন, দেরিতে হলেও ভেড়ার মালিক ন্যায়বিচার পেয়েছে॥

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ