বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১২৩৯ জন মৃত্যু ৫ জনের

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩৯ জন মৃত্যু হয়েছে ৫ জনের। এদের মধ্যে ঢাকায় ৭৫৬ জন এবং ঢাকার বাইরে ৪৮৩ জন ভর্তি হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ হাজার ৬৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ২ হাজার ৭০৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১৩৬১জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১৭ হাজার ৩৮২ জন। এদের মধ্যে ঢাকায় ১১ হাজার ৭৫৭ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৬২৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১৩ হাজার ২২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ