সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা চেম্বার চেম্বার অব কর্মাস উদ্যোক্তা বিষয়ক উপ-কমিটি ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে গাইবান্ধা চেম্বার সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি, মো. তৌহিদুর রহমান মিলন, নাসিব গাইবান্ধা জেলা শাখা সভাপতি ইঞ্জি. মো. আমজাদ হোসেন, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাহিদাৎ দোহা চৌধুরী সুমন, বিসিক গাইবান্ধার বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা সদরের সহকারী কর্মকর্তা হামিদুল ইসলাম, চেম্বার পরিচালক আলী কাওসার বাবুল, নাসিব পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মাহবুবা সুলতানা, জানে আলম, শামসুজ্জামান মামুন, পরিচালক বেলাল হোসেন, সচিব সিফতান আহমেদ খান, সাজ্জাদুর রহমান, তাসলিমা আজম, হামিমা তন্নী, হোসনে আরা প্রমুখ।

উদ্যোক্তা বিষয়ক উপ-কমিটি এর আহ্বায়ক আসিফ মাহমুদ প্রধান তমাল এর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসিব পরিচালনা পর্ষদ এর সহ-সভাপতি প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

সম্মেলনে গাইবান্ধার ৭টি উপজেলা থেকে ১৫০ উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন। উদ্যোক্তাদের পরিচিতি পর্ব, বিশেষ উদ্যোক্তাদের সম্মাননা স্মারক এবং দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এবারের সম্মেলন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ