বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গাইবান্ধায় প্রক্সি পরীক্ষা দেয়ার অভিযোগে ২২ পরীক্ষার্থী আটক

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা জেলা প্রশাসনের অফিস সহায়ক পদে নিয়োগে প্রক্সি দেয়ার অভিযোগে ২২ পরীক্ষার্থী আটক করা হয়েছে।

শনিবার রাত ১১ টার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

তিনি জানান, শুক্রবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫ জন অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২২৬ জনকে শনিবার সকাল থেকে ভাইবা পরীক্ষার জন্য ডাকা হয়। ভাইবা পরীক্ষা চলাকালে তাদের মধ্যে অসঙ্গতি দেখা গেলে লিখিত পরীক্ষার খাতার সাথে তাদের হাতের লেখা পরীক্ষাসহ বিভিন্নভাবে প্রক্সি পরীক্ষা দেয়া ২২ জন পরীক্ষার্থীকে সনাক্ত করে আটক করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *