সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় মাসোহারায় চলছে অবৈধ ইটভাটা

ফাইল ছবি

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি সাহারভিটা গ্রামে মের্সাস এইচবিসি ব্রিকস ইটভাটা ও গাইবান্ধা গন উন্নয়ন স্কুল এন্ড কলেজের ২শ’ গজের মধ্যে এবিডি ইটভাটা এবং সাদুল্যাপুর উপজেলার পশ্চিম পাশে তরফবাজিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে চলছে ইটভাটা।

এসব ভাটা নীতিমালা অমান্য করে. রাজস্ব ফাঁকি দিয়ে পরিচালিত হয়ে আসছে।

এ ব্যাপারে বেশ কয়েকবার গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ে অভিযোগ দিয়েও মিলছে না কোনো প্রতিকার।

স্থানীয় জেলা/উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের নিরব ভূমিকা নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের এমন অপকর্মে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে কৃষি হচ্ছে বিপন্ন, পরিবেশ হচ্ছে দূষিত।

তাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ সনের ৫৯ নং ধারা লংঘনের দায়ে এসব অবৈধ ইটভাটা গুড়িয়ে দিতে ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গাইবান্ধা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট এলাকার সচেতন মহল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ