সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মোরসালিন (২০) নামে এক হেলপার নিহত হয়েছেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন।

শনিবারভোরে সিরাজগঞ্জের হরিণচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোরসালিন চাঁপাইনাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের মো. তাজউল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম.এ ওয়াদুদ। তিনি বলেন, ভোররাতে ঢাকা থেকে একটি ট্রাক নাটোরের দিকে যাওয়ার পথে লেন ছেড়ে ডান পার্শ্বে গিয়ে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের হেলপার ছিটকে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর দিলে তারা এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, ধারণা করছি চালক হয়তো ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *