বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ২৪ ডিসেম্বর (বুধবার) রাত আনুমানিক ৪টার দিকে কেবিএম ব্রিকস নামের একটি ইটভাটায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত ফরিদ সরকার উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে।

তিনি গোসিংগা ইউনিয়নের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নিহতের বাবা জামাল উদ্দিন সরকার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে ফরিদ ইটভাটায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে মোবাইল ফোনে কল করে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। ফরিদ ওই ইটভাটায় মাটি সরবরাহের কাজ করতেন। পরে এক স্বজনের মাধ্যমে তিনি জানতে পারেন, ফরিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। খবর পেয়ে ইটভাটায় গিয়ে তিনি দেখেন, ফরিদ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ জানান, ইটভাটায় হত্যাকাণ্ডের কিছু আলামত পাওয়া গেছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ