শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে বিএনপি নেতার কার্যালয়ে আ’লীগ-যুবলীগের হামলা, ৮ লাখ টাকা লুট

স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরের গাছা থানায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক বিএনপি নেতার ব্যক্তিগত ব্যবসায়িক কার্যালয় এবং দলীয় কার্যালয়ে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ৩৪নং ওয়ার্ডের ভূষির মেইল এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এই তাণ্ডব চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন এলাকায় মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ ছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে আওয়ামী শ্রমিক মোটর লীগের থানা সভাপতি শিবলু খান এবং ৩৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নয়নের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ব্যবসায়ী শাহীনের ব্যক্তিগত কার্যালয়ে ঢুকে সিসিটিভি ক্যামেরা, ডিভিআর, আসবাবপত্র ও গ্লাসের দরজা গুঁড়িয়ে দেয়। এরপর তারা পাশের বিএনপি কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযোগ উঠেছে, হামলাকারীরা অফিস থেকে একটি ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং ক্যাশে থাকা নগদ ৮ লক্ষ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে গেছে।

হামলায় নেতৃত্বদানকারী হিসেবে শিবলু খান ও মোঃ নয়ন ছাড়াও ঝিনঝিরা রাকিব, জাহাঙ্গীর ড্রাইভার, মাদক ব্যবসায়ী কাঞ্চন, শামিম, রিফাত, গুষ্ঠিবাবু, মতি ও আজাহারসহ আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামান লিটন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা ঘটনাস্থলের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেছি। অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চলছে। ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

​প্রকাশ্য দিবালোকে এ ধরনের দুর্ধর্ষ হামলা ও লুটপাটের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ