রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে রিকশাচালক হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার ২

Oplus_131072

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলায় সংঘবদ্ধ ছিনতাই চক্রের হাতে অটোরিকশা চালক ইয়াসিন রানা (২৬) নির্মমভাবে খুন হয়েছেন।

ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মো. মুর্শিদ আলম (২৪) ও তার সহযোগী মো. মাহাদী হাসান মিতুল (২০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১, সিপিসি, গাজীপুর।

র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানির কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮ টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের সিংগাতলী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর ইয়াসিন রানার ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল ফোন ছিনতাই করা হয়।

ঘটনার পর নিহতের বাবা মো. উসমান গনি জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখ-০১/০৩/২০২৫)। হত্যাকাণ্ডটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

র‌্যাব-১ গাজীপুর ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। ১ মার্চ সকাল ১০টার দিকে র‌্যাব বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, প্রধান আসামি মুর্শিদ আলম ও তার সহযোগী মাহাদী হাসান মিতুল ভাওয়ালগড় এলাকার শিড়িরচালা এলাকায় আত্মগোপন করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে এবং রাত সাড়ে ৭টার দিকে তাদের গ্রেপ্তার করে। অভিযানে আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অটোরিকশা চালক হত্যার ঘটনায় র‌্যাব-১ এর সদস্যরা দু’জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরে আসামিদের গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডে আরও কয়েকজন আসামি জড়িত থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ড চাওয়া হবে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ