সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামের বাদামতলী মোরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপি জামায়াত এর নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে এবং জনগণের জান মাল রক্ষায় ৪৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ গতকাল (১২ নভেম্বর) রবিবার দুপুরে নগরের আগ্রাবাদ বাদামতল মোরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, চট্টগ্রামের মাটিতে বিএনপি জামায়াত এর নৈরাজ্য বরদাশত করা যাবে না। যেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেখানে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের কোন স্থান চট্টগ্রামে নেই।
এসময় বক্তব্য রাখেন, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। আরও বক্তব্য রাখেন, ৪৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান সিদ্দিকী, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ মোল্লা, সহ সভাপতি মোস্তফা জালাল, ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো আব্দুল কাদের, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদস্য রওশন উদ্দিন, মাহাবু আলম, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহেরা এইচএম সোহেল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ