শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে একনালা বন্দুক উদ্ধারসহ অস্ত্রধারী সন্ত্রাসী র‌্যাব-৭ এর হাতে আটক 

মো.শফিকুল ইসলাম,চট্রগ্রাম: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও হতে ০১টি একনালা বন্দুক উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

এরই ধারাবাহিকতায় গত ০৫ নভেম্বর ২০২২খ্রিঃ তারিখ আনুমানিক ১৩৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাসটার্মিনাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি একনালা বন্দুক উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিপ্লব উদ্দিন (৩৬), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং- চরবগুলা, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ অস্ত্রটি দিয়ে সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত। 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ