বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মো.শফিকুল ইসলাম, চট্টগ্রাম: কাজীর দেউড়ির বিএনপি অফিসের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় স্যাটেলাইট এনটিভির ক্যামেরা সাংবাদিক সুমন গোস্বামী এবং স্টাফ রিপোর্টার আরিচ আহমেদ শাহ্ এর ওপর হামলা এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা। 

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে যদি তারা মারধর কিংবা হামলার শিকার হন, তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবিরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানান চট্টগ্রামে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

এ সময় বক্তব্য রাখেন, এনটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুল হক হায়দারী,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল বনিক, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদিকা লতিফা আনসারী লুনা, “জাতীয় সাংবাদিক সংস্থা” চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম-সম্পাদক মো.শফিকুল ইসলামসহ এসময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ