বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চলে গেলেন নাটোরের বর্ষিয়ান রাজনীতিক

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষীয়াণ রাজনীতিবীদ প্রবীণ আইনজীবী বীর মুক্তেিযাদ্ধা সাজেদুর রহমান খাঁন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দির্ঘদিন ধরে কিডনীসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সকল রাজনৈকিত দল, বিশিষ্টজন ও পেশাজীবি সংগঠন তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপনসহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রোববার বাদ আছর কেন্দ্রিয় জামে মসজিদ চত্বরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ