
সাজিদুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ
সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ কর্তৃক ১০.৪ কেজি গাঁজাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৩ জুন ২০২৩ ইং তারিখ ২০:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন ৫নং রহনপুর ইউনিয়নের মিশন মোড়স্থ জনৈক কর্ণেলিউসের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার পাশে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা-১০.৪ কেজি সহ আসামি মোঃ লুৎফর রহমান ভোদু (৫৫), পিতা-মোঃ আশরাউল ইসলাম, মাতা-মোছাঃ খাইরুন্নেছা বেগম, সাং-কানসাট বাজার, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পূর্বে মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে। গাঁজা চালানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ আটক করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।











