
আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের আপন বিভাগে কর্মরত আলেয়া বেগম (৫১) এর নোয়াখালীর চাটখিল পৌরশহরের হাওলাদার বাড়িতে বিরোধীয় ভূমিতে প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে বিল্ডিং নির্মাণ কাজ রাতের আঁধারে চালিয়ে যাচ্ছে। আলেয়া বেগম বিরোধীয় ভূমিতে স্থিতিবস্থার আদেশ প্রার্থনা করে নোয়াখালী আদালতে মামলা করলে আদালত বিগত ২০২১ সালের (০১ নভেম্বর) বিরোধী ভূমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করে। এ ব্যাপারে আলেয়া বেগম চাটখিল থানায় প্রতিপক্ষদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ঐ বাড়ির সিরাজ উদ-দৌলা ও তার স্ত্রী রোকেয়া বেগম এবং তাদের ৫ ছেলে – ওমর ফারুক রাজু, শিপন, সোহাগ, রাসেল, সেলিম সংঘবদ্ধভাবে পরস্পর যোগসাজশে আদালতের নির্দেশ অমান্য করে গত (২৪ জানুয়ারি) বিল্ডিং নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে আলেয়া বেগম থানায় অভিযোগ দিলে গত ( ১৩ ফেব্রুয়ারি) উভয় পক্ষ কে চাটখিল থানায় গোলঘরে বৈঠক বসলে মৌখিক সিদ্ধান্ত হয় নিম্ন আদালতের স্থিতিবস্থায় বজায় রাখার নির্দেশ বাতিল না হওয়া পর্যন্ত বিবাদীরা বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ রাখবে। বর্তমানে বিরোধী ভূমির বাটোয়ারা মামলা চলমান ও প্রতিপক্ষরা উচ্চ আদালতে বিবিধ আপিল দায়ের করেছেন এবং ঐ আপিলের শুনানি আগামী (১৯ মার্চ) ধায্য আছে। আলেয়া বেগম শুক্রবার দুপুরে জানান, থানার গোলঘরের বৈঠক প্রতিপক্ষদের থেকে সিদ্ধান্ত লিখিত না নেওয়ায় প্রতিপক্ষরা আবারো রাতের আঁধারে বিল্ডিং নির্মাণ কাজ শুরু করলে তিনি ৯৯৯ – এ বিষয়টি জানান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, গত বুধবার ৯৯৯ থেকে বিষয়টি জানতে পেরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্স পাঠাইলে বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ পেয়েছি।











