বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে বীর মুক্তিযোদ্ধার মতবিনিময় সভা

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : চাটখিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সমাজ সেবক ড. মোহাম্মদ ফারুক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম – চাটখিলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর কমান্ডার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী। মতবিনিময় সভা উপজেলার সকল ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জন নেত্রী শেখ হাসিনা কে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা মনোনয়ন দিলে তিনি জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়ে সরকারি বরাদ্দের পাশাপাশি সমাজের কল্যাণে নিজস্ব অর্থায়নে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবেন।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি নৌকা বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর টাওয়ারের স্বত্তাধিকারী জাহাঙ্গীর আলম আঢ্য, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা আক্তার মেরী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে ড. মোহাম্মদ ফারুক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এতে বিভিন্ন পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার নোয়াখালী জেলার প্রতিনিধি, চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *