বুধবার, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাটখিলে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে শনিবার বিকেলে চাটখিলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে তার নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন, এ সময় তিনি আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক অনুষ্ঠানের ক্ষেত্রে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচন ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিবর্গ এবং সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের তথ্য দিয়ে সেনাবাহিনীকে সাহায্য করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের পক্ষ থেকে চাটখিল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান সেনা কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, চাটখিল প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত সংবাদ কর্মীরা সততার সাথে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ। একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তিনি সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত সহ প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর আসফিয়া, ক্যাপ্টেন পারভেজ, লেফটেন্যান্ট মোহাইমিন, লেফটেন্যান্ট হোমায়রা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ