বুধবার, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে বীমা কর্মীকে গণধর্ষণের মামলায় আটক ১

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: চিরিরবন্দরে বীমা কর্মীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ জড়িত সন্দেহে একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাণীরবন্দর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর জনৈক মহিলা কর্মীকে বীমা পলিসি করার কথা বলে গত ২৮ জানুয়ারি বুধবার বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে ভুট্টা ক্ষেতে নিয়ে ৭ জন মিলে গণধর্ষণ করে। বিশ্বনাথ রায় নামে একজন ধর্ষনের ঘটনা ভিডিও করে রেখে টাকা দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগী মহিলা বাদি হয়ে গত ৩০ জানুয়ারি শুক্রবার রাতে ৭ জনকে আসামি করে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ উপজেলার নশরতপুর ইউনয়নের বলাইবাজার এলাকার সোহরাব আলীর ছেলে আতিকুল ইসলাম (২৪) কে আটক করেছে।

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আহসান হাবিব বলেন, গণধর্ষণের ঘটনায় থানায় ভিকটিম একটি মামলা দায়ের করলে দ্রুত মামলাটি রুজু করে আসামিদের আটকের অভিযান পরিচালনা করা হয়। শনিবার রাতে অভিযান চালিয়ে আতিকুল ইসলাম (২৪) কে আটক করে আদালতে সোপর্দ করা হয়। অন্যান্য অপরাধীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ