
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক পৌর শহরের বাগবাড়ি গ্রামের যুবকদের উদ্যোগে টি-১০ প্রিমিয়ার লিগ সিজন-২ এর আয়োজন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ছাতক হাই স্কুল মাঠ ( মহসিন ফিল্ড) এ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানী, বিশেষ অতিথি হিসেবে গিয়াস উদ্দিন, রহিম আলী, কামরুল হাসান শাওন , সাংবাদিক মীর আমান মিয়া লুমান উপস্থিত থাকবেন।
উক্ত লিগে বিজয়ী দলের জন্য একটি আকর্ষণীয় ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা এবং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডারদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরুষ্কার। এই লীগে তিনটি দল অংশগ্রহণ করবে। তিনটি দলের নাম হলো সুপার স্ম্যাশ, ইয়ং ফাইটার ও লকাল বয়।
সুপার স্ম্যাশ দলের অধিনায়ক হুসায়ূন কবির, সহ-অধিনায়ক শান্ত ইসলাম শাকিলের নেতৃত্বে খেলবেন মুরাদ, আরিফ, রাফি, শরীফ, ফাহাদ। ইয়ং ফাইটার দলের অধিনায়ক মুছা আহমেদ রমি, সহ-অধিনায়ক ফাহিম হোসাইন ফারহানের নেতৃত্বে খেলবেন আমির হামজা ইমন, ফয়েজ, আব্দুল্লাহ আল অলিদ, অমিত আব্দুল্লাহ, অপু, তানভির।
লকাল বয় টিমে অধিনায়ক শেখরান আহমেদ ও সহ-অধিনায়ক মীর ফাহিম আহমেদ অলিদের নেতৃত্বে খেলবেন সিফাত, সাকিব, জুমলাদ, মীর আরিব, রাকিব, ইদরাক।











