শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ছাতকে সুরমা নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোলনকা‌লে ড্রেজারসহ গ্রেফতার-২

মীর আমান মিয়া লুমান, ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী‌তে ড্রেজার মে‌শিন নি‌য়ে বালু উত্তোলন ক‌রেছে আস‌ছে। এ সংবাদ পেয়েই ছাতক নৌ পু‌লিশ ফা‌ড়ি এস আই মজিবুর রহমান, এ এস আই জসিম উদ্দিনের নেতৃ‌ত্বে একদল পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে প্রায় ২৫ লাখ টাকার মালামালসহ ড্রেজার সংযুক্তসহ মে‌শিন বাল্ক‌হেড বালু ভর্তি নৌকাসহ দুজনকে গ্রেপ্তার ক‌রে‌ছেন নৌ পু‌লিশ। গত শ‌নিবার সকা‌লে সুরমা নদীর বারকাহন গ্রামের জামে মসজিদ প্রাঙ্গন এলাকায় নৌ পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে বালু উত্তোলনকৃত ড্রেজার সংযুক্ত বাল্ক‌হেডসহ উত্তোলনকৃত বালু ভর্তি নৌকাসহ দুজনকে আটক ক‌রে নৌ পুলিশ । আটককৃতরা হ‌লেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপ‌জেলার গোলপপুর-ইসলাসপুর গ্রা‌মের ইব্রা‌হিম মিয়া পুত্র আব্দুল মা‌লেক(৫৫), ও জামালগঞ্জ উপ‌জেলার কা‌লিপুর গ্রা‌মে নুর মিয়ার পুত্র সা‌জিবুর রহমান(৩০)।

জানা যায়, সুরমা নদী‌ থে‌কে এক‌টি সি‌ন্ডি‌কেট চত্রু দীর্ঘদিন ধ‌রে অ‌বৈধভা‌বে ড্রেজার দি‌য়ে সুরমা নদী থে‌কে বালু উত্তোলন ক‌রে আস‌ছে। এ ঘটনায় সুরমা নদী‌তে শ‌নিবার নৌ পু‌লি‌শের নেতৃ‌ত্বে অ‌ভিযান চা‌লি‌য়ে একটি বাল্ক‌হেড, বালু ভর্তি নৌকা, ২৯মিটার রিং পাইপ, ড্রেজার মে‌শিন, ৫শত ঘনফুট বালুসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল আটক ক‌রে‌ছে নৌ পু‌লিশ। এ ঘটনায় ছাতক নৌ পুলিশ ফা‌ড়ির এ এস আই জ‌সিম উদ্দিন বাদী হ‌য়ে শ‌নিবার বিকা‌লে গ্রেপ্তারকৃত দুজন আসামীর নাম উল্লেখ‌্য করে ৫ জনের বিরু‌দ্ধে থানায় মামলা দা‌য়ের করেন। আসামীরা ড্রেজার মেশিন দি‌য়ে অবৈধভাবে নদীর ভূ-গর্ভস্থ ও নদীর পাড় কে‌টে সরকারী সম্পত্তির ক্ষতি সাধন ক‌রে।অবৈধভাবে বালু উত্তোলন করায় ভূ-প্রকৃতির পরিবেশ মারাত্নকভাবে নষ্ট হ‌চ্ছে। আসামীরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ সালের ১৫(১) তৎসহ পেনাল কোডের ৪৩১ ধারায় অপরাধ করে‌ছে। জব্দকৃত আলামত ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির হেফাযতে রয়েছে বলে নৌ পু‌লিশ নি‌শ্চিত করেন।

এব‌্যাপারে নৌ পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে‌ছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ