সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্র-জনতা গণহত্যার বিচার দাবি নন্দীগ্রাম বিএনপির

মো. ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র-জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি।

সারা দেশের ন্যায় কেন্দ্রীয় নির্দেশনায় এই কর্মসূচি পালন করেছেন তারা। বাংলাদেশে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, গুম, খুন, হত্যা ও স্বৈরাচারী শেখ হাসিনাসহ তাঁর দোসরদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে স্থানীয় বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এই সময় বিপুল সংখ্যক নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বুধবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি মো. আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম-কাহালু বগুড়া-৪ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন।

ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপি’র যুগ্ম-সম্পাদক রেজাউল জ করিম, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক এল আর, সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মো. সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আল হেলাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আবু হাসেম, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান মশি, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম-আহবায়ক মো. আঃ রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক মো. আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক মো. গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মো. মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ: হাকিম রিন্টু, উপজেলা মহিলা দল নেত্রী রেশমা আরা সাথী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবী, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল হোসেন ও ছাত্রদলের নেতা নয়নসহ প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, ছাত্র আন্দোলন কখনো বিফলে যায় না। কিন্তু স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নির্দেশে পুলিশ এদেশের মেধাবী ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।

বক্তারা আরও বলেন, সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এই দায় এড়াতে পারেন না। সারা বাংলাদেশে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, গুম, খুন, হত্যা ও খুনি হাসিনাসহ দোসরদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

স্বৈরাচারী সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করে তাদের দল প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়েছে। এদেশের জনগণের টাকা তারা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম ও অত্যাচার চালানো হয়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ