বুধবার, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভটভটি চালকের মৃত্যু

এস রহমান সজীব, জয়পুরহাট : জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান নামে এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সদর উপজেলার কোমরগ্রাম চারমাথা এলাকার হিলি বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় আহত হয়েছেন জাহিদুল ইসলাম নামে আরো একজন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোস্তাফিজুর রহমান সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়ার বাবলুর ছেলে।

ওসি হুমায়ূন কবির জানান, শুক্রবার সকালে জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম চারমাথা-হিলি বাইপাস সড়ক থেকে শুকানো খড় ভটভটিতে তুলছিলেন চালক মোস্তাফিজুর ও তার সহকারী জাহিদুল। এসময় পেছন থেকে দ্রুতগামীর একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দেয় এতে ভটভটি সড়কের পাশে পড়ে যায়৷ এঘটনায় দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করালে মোস্তাফিজের অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ