সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন

এস রহমান সজীব, জয়পুরহাট : জয়পুরহাট শহরের একটি কওমী হাফেজিয়া বালিকা মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজুল হকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে উপজেলা জনপ্রতিনিধি ও এনজিও সমন্বয় কমিটি, সিএসও সদস্য ও সাধারণ জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রায় ঘন্টাব্যাপী ধরে এ মানববন্ধনে বক্তব্য দেন, এইচ,পি, ডি,ও নামে একটি বেসরকারি সংস্থার সভাপতি মাহবুবা সরকার, নির্বাহী পরিচালক মোসলেমা বেগম,ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক ভানুরানী, হযতরত আলী ও ভারতী রানী প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা অনেক প্রভাবশালী। একারণে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। আমরা অভিযুক্ত আজিজুল হকের দৃষ্টন্তমুলক শাস্তি ও বাগান বাড়ি উচ্ছেদের দাবি জানাচ্ছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *