সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে স্কাউট প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের ১ শত ৬৬ তম জন্মদিন পালিত

নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নানা আয়োজনে স্কাউটের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর ১ শত ৬৬ তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২২ শে ফেব্রুয়ারি) সকালে জেলা কালেক্টরেট চত্তর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়ে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। পরে সেখানে জন্মদিনের কেক কাটা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জয়পুুরহাট জেলা স্কাউট এর কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, জয়পুুরহাট জেলা রোভারের কমিশনার আঃ মজিদ, সম্পাদক মাহবুব মোরশেদ লেবু, সহকারী কমিশনার আব্দুল আলীম, যুগ্ম সম্পাদক মুন্না, সিনিয়র রোভার মেট সালেহুর রহমান সজিবসহ আরো অনেকেই। অনুষ্ঠানে কাব, স্কাউট, রোভার সদস্য ও লিডাররা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ