শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জলঢাকায় নবাগত ইউএনও ময়নুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 ভবদিশ চন্দ্র, (নীলফামারী) জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম’ উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তি গণের সাথে মত বিনিময় সভা করেছে। বৃস্হপতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ,লীগের সভাপতি গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, মনোয়ারা বেগম, কৃষি অফিসার সুমন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, 

সাধারণ সম্পাদক আবু সাইদ শামীম, জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু, ওসি (তদন্ত) আব্দুর রহিম, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সুমন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মতবিনিময় সভায় ইউএনও ময়নুল ইসলাম জলঢাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ