রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জলঢাকায় মানবাধিকার সচেতনতা বিষয়ক কর্মশালা

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) : নীলফামারীর জলঢাকা উপজেলায় তরুণ ও যুবকদের জন্য মানবাধিকার সচেতনতা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার কমিউনিটি লার্নিং সেন্টারে আসমানী সমাজকল্যাণ সংস্থার পরিচালক শিরিন আকতার আশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ভাইসচেয়ারম্যান শাহিনুর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, অভিনন্দন ফাউন্ডেশনের পরিচালক কাঞ্চন রায়, ইউএসএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর জমিল ও মোহাইমেনুর সানা সাদাত প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সেশন পরিচালনা করেন ট্রাইনার মঞ্জুশ্রী অধিকারী মনা। কর্মশালায় গ্রামীণ জনপদের অল্পবয়সী মেয়েদের জন্য মানবাধিকার সচেতনতা এবং তাদের মানবাধিকার দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জগুলি বোঝার এবং মোকাবেলার জন্য মানসিকতা সৃষ্টির ধারণা দেওয়া হয়।

ইউরোপীয়ান ইউনিয়ন, প্ল্যান ইন্টারন্যাশনাল ও আর্টিক্যাল ১৯ এর সহায়তায় আসমানী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে প্রশিক্ষণে ৬০ জন তরুণ তরুণী ও যুবক যুবতী অংশগ্রহণ করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *