সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জলঢাকায় ৩০টি রাসেলস ভাইপারকে পিটিয়ে হত্যা

মশিয়ার রহমান, বিশেষ প্রতিনিধি : রাসেলস ভাইপার আতঙ্কে এবার সাপের বংশ ধ্বংসের অভিযানে দেশজুড়ে মাঠে নেমেছে বাংলার মানুষ। প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় কোথাও না কোথাও ধরপাকড় এবং মেরে ফেলা হচ্ছে রাসেল ভাইপার সহ সবধরণের সাপকে।

সোমবার সকালে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের আলসিয়া পাড়া এলাকায় একটি বিষধর রাসেলস ভাইপারসহ তার ২৯টি বাচ্চা এলাকাবাসীর চোখে পড়লে সবকটিকে পিটিয়ে মেরে ফেলেন সেখানকার মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সবখানে এই সাপের নাম শুনে আসছি কিন্তু আমরা খুব ভয়ের মধ্যে ছিলাম। কারণ আমরা নদী এলাকায় বসবাস করি। আজ সকালে বাঁধের পাশে এ সাপকে কুণ্ডলি পাকিয়ে বসে থাকতে দেখে চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *