বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জান্নাত আরা হেনরি স্বামীসহ ছিলেন আত্মগোপনে, অতঃপর গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার বিকেলে মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকা থেকে হেনরি ও তার স্বামীকে মৌলভীবাজারের এক বাসা থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবু তালুকদার গোপনে এক বাসায় আশ্রয় নেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর সোনাপুর এলাকার বাড়িটিতে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকেই স্বামীসহ হেনরিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুননবী বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *