বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও মানুষের সেবা করে যাবো : জাহাঙ্গীর আলম

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি : সরকারের উন্নয়নের লিফলেট ও গণসংযোগ করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম।

গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজার ও সন্ধ্যায় সাড়ে ৬টা নোয়াখলা ইউনিয়নের ইয়াসিন হাজীর বাজারে গণসংযোগ ও সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করা হয়।

মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন কালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।

নোয়াখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহাজাহান খান বাবুল, হাটপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ, খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মানিক।

আরো বক্তব্য রাখেন নোয়াখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন, মোহাম্মদপুর (পশ্চিম অঞ্চল) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কিরন, নোয়াখলা ইউনিয়ন (পশ্চিম অঞ্চল) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবু, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল দেওয়ান প্রমূখ।

মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম বলেন যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন-স্বাধীনতার পর একমাত্র আওয়ামীলীগ সরকারই বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করতে সক্ষম হয়েছে। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও মানুষের সেবা করে যাবো। মানুষের সেবা করা প্রধানমন্ত্রী কাজ, উনার একজন কর্মী হিসেবে আমারও কাজ মানুষের সেবা করার মাধ্যমে তাদের মাঝে বেঁচে থাকা।

তিনি আরো বলেন দেশ ও জনগণের জন্য শেখ হাসিনা রাতদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ও নোয়াখলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *