শনিবার, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে আগ্নেয়াস্ত্র-হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী আটক

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর এলাকায় অভিযান পরিচালনা করে এক শীর্ষ অস্ত্র ও মাদক কারবারি জাকারিয়া হোসেন রকি (৩৫) কে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। এসময় তার কাছ থেকে ওয়ান শুটারগান ৪টি, এয়ারগান ১টি, গুলি ২ রাউন্ড, হেরোইন ৩০ গ্রাম, ডেগার ৬ টি জব্দ করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত শীর্ষ সন্ত্রাসী জাকারিয়া হোসেন রকি জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের পুরানাপৈল নজরুল ইসলামের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটককৃত জাকারিয়া হোসেন রকি এলাকার একজন শীর্ষ অস্ত্র ও মাদক কারবারি। সে এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত। কেউ তার মাদক কারবারের ব্যাপারে মুখ খোলার সাহস পেত না। এছাড়াও সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জয়পুরহাট সদর এলাকার বিভিন্ন বালু মহাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। সে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব দিত।

এবিষয়ে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা জাকারিয়া হোসেন রকিকে অস্ত্র মাদক ও গোলাবারুদসহ তাকে আটক করা হয়। তিনি আরও জানান তার নামে বিভিন্ন থানায় ৮ টি মামলা দায়ের করা হয়েছে, যা সিডিএমএস পর্যালোচনা করে পাওয়া যায়।

পরবর্তীতে তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *