সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেক: ঝিনাইদহের হরিণাকু-ুতে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের হরিণাকু-ুতে অসহায় কৃষকদের এসব ধান কেটে ঘরে তুলে দেয় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। 
বৃহস্পতিবার উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়নের কন্যাদহ গ্রামের কৃষক সোলাইমান হোসেনের আড়াই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়।
ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রানা হামিদের নেতৃত্বে এই ধান কাটা কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আহাদুর রহমান খোকন, হরিণাকু-ু উপজেলা শাখার আহবায়ক ফিরোজ সালাউদ্দিন, ঝিনাইদহ সদর উপজেলার সভাপতি বিশ^াস ওহিদুজ্জামান উজ্জল, জেলা কমিটির সদস্য রেজওয়ানুল হক রিপন, সোহেল রানা, চাঁদপুর ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা লিটন হোসেন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম ঈশাসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রানা হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সার্বিক সহযোগিতায় তারা জেলাব্যাপী অসহায় কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন। এদিন এই কৃষকের আড়ই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।
কৃষক সোলাইমান হোসেন বলেন, ‘ঝড় বৃষ্টির সময় চলছে। শ্রমিকের মজুরিও অনেক বেশি। ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আমার পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ায় আমি অনেক খুশি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ