রবিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

টানা চতুর্থবার বিপুল ভোটে বিজয়ী হলেন মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি ১ লাখ ৫৮ হাজার ৮৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আসনটিতে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। মোকতাদির চৌধুরী জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ছিলেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মদকে মেডিসিন ও মদের ব্যবসাকে হালাল আখ্যায়িত করে দেশব্যাপী সমালোচিত স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান। তিনি কাঁচি প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ০৩৭ ভোট। ৯৪ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোকতাদির চৌধুরী। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোট ভোটার রয়েছে ছয় লাখ ২১ হাজার ৫৮৪ জন। এর মধ্যে সদর উপজেলায় চার লাখ ১৩ হাজার ৯৩২জন এবং বিজয়নগর উপজেলায় দুই লাখ ৭ হাজার ৬৫২ জন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *