সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ট্রাক চাপায় প্রাণ গেল অ্যাম্বুলেন্স চালকের

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় আব্দুল খালেক (৩২) নামে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত খালেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে। 

খাঁতিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে ঢাকামুখী একটি পাথরবোঝাইকৃত ট্রাকের সাথে সিলেটমুখী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দসহ মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। তবে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ