
জিয়াউল হক (খোকন), নিজস্ব প্রতিবেদক: উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এক দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়।এ উপলক্ষ্যে ১০নভেম্বর২০২২ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম চত্বরে এ মেলার উদ্বোধন করা হয় এবং বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়৷
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, বিশেষ অতিথি ওসি এস এম জাহিদ ইকবাল, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা মহিলা আ.লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন এছাড়াও সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, মৎস অফিসার,রাকিবুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা মৌসুমি আকতার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক,ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এবার বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান মিলে মেলায় মোট ১৭ টি স্টলে তাদের ডিজিটাল উদ্ভাবনী ডিসপ্লে প্রদর্শন করেন। এদের মধ্যে বিদ্যূৎ বিভাগ,কৃষি দপ্তর ও প্রাণিসম্পদ দপ্তর এই ৩টি স্টলকে শ্রেষ্ঠ স্টল হিসাবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।











